ইতালিতে ২৬ এপ্রিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা

ইতালিতে ২৬ এপ্রিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যেখানে মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে নিস্তার পাচ্ছে না সারা বিশ্ব। সেখানে ইতালির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

তাই ২৬ এপ্রিল থেকে ইতালির প্রায় সব অঞ্চল হলুদ জোনে ফিরে যাবে। আর ওই দিন (২৬ এপ্রিল) থেকেই শর্ত সাপেক্ষে ইতালির রেস্তোরাঁ, বারসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে ভেতরে নয়, খাবার পরিবেশন করতে হবে রেস্তোরাঁর বাইরে চেয়ার-টেবিলে বসে।

এ ছাড়া আগামী ১ জুন থেকে আর কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছেন দেশিটির প্রধানমন্ত্রী মারিও।

স্থানীয় ব্যক্তিদের পাশাপাশি সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও ইতালি সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এদিকে ইউরোপের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ থাকায় ছুটিতে গিয়ে দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের অনেকেই বিপাকে পড়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *