ইতেকাফ আল্লাহকে পাওয়ার অপূর্ব এক সময় : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : মসজিদ আল্লাহর ঘর, এখানে বসে আল্লাহর ইবাদতে অন্যরকম এক স্বাদ নিহিত আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, বিশ্বের আধ্যাত্মিক রাহবার ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর সুযোগ্য খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, হাজার রাতের চেয়ে উত্তম রাত হলো লাইলাতুল কদর। ইতেকাফ হলো শবে কদর পাওয়ার অনন্য এক ব্যবস্থা।

রাজধানীর ইকরা বাংলাদেশ কমপ্লেক্স জামে মসজিদে ইতেকাফ করার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আপনারা ইকরা মসজিদে ইতেকাফ করতে আসুন। আমরা ইতেকাফের সময়টা একসঙ্গে কাটাবো। আল্লাহকে ডাকবো। এই ইতেকাফের দশক আল্লাহর নৈকট্যলাভের একটি উপায়।

মানুষ মানুষকে ভালোবাসতে ভুলে গেছে দাবি করে আল্লামা মাসঊদ বলেন, মানুষ আজ এত নিচু পর্যায়ের হয়ে গেছে যে, মানুষের চেয়ে বেশি পশুপাখি তাদের সন্তানদের ভালোবাসে।

পয়লা জুন ২০১৮ শুক্রবার রাজধানীর খিলগাঁও- চৌধুরীপাড়া ঝিলমসজিদে জুমআর পূর্ব আলোচনায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *