ইন্দোনেশিয়ার ফেরিডুবি, নিখোঁজ ২৫

ইন্দোনেশিয়ার ফেরিডুবি, নিখোঁজ ২৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের মাকাসা বন্দরে ফেরি ডুবে ২৫ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের সন্ধানের উদ্ধারকর্মীরা কাজ করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুলাওয়েসি ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জুনায়েদি।

তিনি বলেন, “মাকাসার সমুদ্রবন্দর থেকে পাংকেপ রিজেন্সির কলমাস দ্বীপে যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে খারাপ আবহাওয়ায় ৪২ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। এই ঘটনার সময় সাগরে থাকা দুটি টাগবোট ১৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।”

জুনায়েদি আরও বলেন, “অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা শনিবার ডুবে যাওয়া ফেরির অবস্থান সম্পর্কে নতুন তথ্য পেয়েছে এবং ওই এলাকায় উদ্ধারকর্মীদের পাঠিয়েছেন। নিখোঁজ যাত্রীদের খুঁজতে স্থানীয় মাছ ধরার নৌকাসহ দুটি ফেরি ও একটি অনুসন্ধানকারী নৌকা কাজ করছে।”

১৭শ’র বেশি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা একটি সাধারণ বিষয়, যেখানে পরিবহন হিসেবে প্রায়শই ফেরি ব্যবহৃত হয় এবং নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে একটি ফেরি ডুবে প্রায় ১৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *