ইন্দোনেশিয়ার পালুতে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়ে

ইন্দোনেশিয়ার পালুতে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়ে

পাথেয় টোয়েন্টিফোর : ইন্দোনেশিয়ায় পালু শহরে গত শুক্রবারের ভূমিকম্প ও সুনামির ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

গত শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় ৬.৬ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। ভূমিকম্পের পরপর সমুদ্র উপকূলীয় পালু শহরটিতে সুনামিও আঘাত হানে। সুনামিতে সৃষ্ট প্রায় ২০ ফুট উঁচু ঢেউ উপকূলীয় পালু শহরকে ভাসিয়ে দেয়। ভূমিকম্প-সুনামিতে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আশপাশের প্রত্যন্ত অঞ্চলেও তার প্রভাব পড়ে।

ভূমিকম্প-সুনামিতে গতকাল সোমবার পর্যন্ত মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে ৮৪৪ হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করে। আজ মঙ্গলবার এই সংখ্যা বেড়ে ১ হজার ২০০ ছাড়িয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধার-তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। উপদ্রুত এলাকার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ত্রাণ পেতে দুর্গত এলাকার মানুষ এখন মরিয়া।

বিশেষ করে পালু শহরে খাবার, পানি ও জ্বালানির চরম সংকট দেখা দিয়েছে। রাস্তাঘাট বন্ধ থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি পর্যন্ত ছুড়তে হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, সকল মৃত্যুর ঘটনা ঘটেছে সুলাওয়েসি দ্বীপের রাজধানী পালুতে। পুরো শহর ভরে গেছে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ দিয়ে।উল্লেখ্য, গত মাসে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ৪৬০ জন প্রাণ হারিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *