ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে বাড়ছে নিহতের সংখ্যা

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে বাড়ছে নিহতের সংখ্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ক্রমেই বাড়ছে নিহতের সংখ্যা। এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। ভয়াবহ এই ভূমিকম্পে আহত হয়েছে আরো আট শতাধিক মানুষ।

রোববার (১৭ জানুয়ারি) দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থার (বিএনপিবি) বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, শক্তিশালী এই ভূমিকম্পের ঘটনায় ২৭ হাজার আটশ মানুষ ঘর-বাড়ি হারিয়েছে। বিএনপিবির মুখপাত্র রাদিত্য জাতি এই তথ্য জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছে, ভূমিকম্পের ফলে কেউ কেউ পাহাড়ে আশ্রয় নেয়। আবার কেউ দুর্যোগ মোকাবেলা কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়। ভূমিকম্পের দুই দিন পরও ধসেপড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহরে শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল মাজেনে শহর থেকে ৩ দশমিক ৭৩ মাইল উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে হতাহতের পাশাপাশি অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে চাপা পড়ে আছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *