ইভিএমে ডিজিটাল কারচুপির শঙ্কা চরমোনাই পীরের

ইভিএমে ডিজিটাল কারচুপির শঙ্কা চরমোনাই পীরের

ইভিএমে ডিজিটাল কারচুপির শঙ্কা চরমোনাই পীরের

পাথেয় রিপোর্ট :: ইভিএমে ডিজিটাল কারচুপির শঙ্কা করছে রাজনৈতিক দলগুলো এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন আস্থা অর্জন করতে পারেনি সরকার ও নির্বাচন কমিশন। তিনি বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও ভোটাররা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন। ফলে সিটি নির্বাচনে জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি জনগণ মেনে নিবে না। অন্তত এই নির্বাচনে সমতল মাঠ নিশ্চিত করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে এনে এর মর্যাদা রক্ষা করা উচিত। তিনি ইসিকে সতর্ক করে বলেন, নির্বাচন কমিশনকে জনগণের মুখোমুখি দাঁড় করালে ইতিহাসের আস্তাঁকুড়ে নিক্ষিপ্ত হবেন বলেও হুঁশিয়ারী দেন।

সোমবার সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও থানা এবং কাউন্সিলর প্রার্থীদের এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মাহসচিব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান, ছাত্রনেতা আব্দুল জলিল, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতী মোস্তফা কামাল প্রমুখ।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, সমাজে আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত না থাকায় জনজীবন আজ বিপর্যস্ত। সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবি, আইনজীবিসহ প্রায় সকল পেশাজীবি শ্রেণী স্বার্থের কারণে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি করে বিভক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় সকলক্ষেত্রে আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে হবে।

মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান বলেন, ঢাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও ক্যাসিনোমুক্ত করে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, স্মার্ট ঢাকা গড়তে হলে আল্লাহ ভীরু মেয়র নির্বাচিত করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, নির্বাচন কমিশন সকল দলের সাইনবোড, বিলবোর্ড ও পোস্টার অপসারণের কথা বলছে, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীদের বিলবোর্ড এখনও শোভা পাচ্ছে। ইসি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না দিনয়ে পক্ষপাতমুলক আচরণ করছে। এতে বুঝাই যাচ্ছে নির্বাচন কতটুকু স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *