ইমরান খান করোনামুক্ত

ইমরান খান করোনামুক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনামুক্ত হয়েছেন। এরইমধ্যে তিনি কাজ শুরু করেছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে পাক সিনেটর ফয়সাল জাভেদ খান।

সিনেটর ফয়সাল জাভেদ খান মঙ্গলবার এক টুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছেন। সেই সাথে জনগণের উদ্দেশ্যে করোনার বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।

গেলো ২০ মার্চ ইমরান খান করোনায় আক্রান্ত হন। তখন থেকেই পাক প্রধানমন্ত্রী কোয়ারেন্টিনে ছিলেন। ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের দু’দিন পর ইমরান খানের দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে। তিনি চীনের তৈরি সিনোফার্মার ভ্যাকসিন নিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *