ইমাম হয়ে কাতার যেতে প্রধানমন্ত্রীর সহাযোগিতা কামনা

ইমাম হয়ে কাতার যেতে প্রধানমন্ত্রীর সহাযোগিতা কামনা

ইমাম হয়ে কাতার যেতে প্রধানমন্ত্রীর সহাযোগিতা কামনা

পাথেয় রিপোর্ট : জাতীয় হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিযোগিতামূলক সাক্ষাৎকারের মাধ্যমে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে কাতারের যাওয়ার পথ সুগম করার আহ্বান জানিয়ে বলেছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার দেশের হাফেজগণ। হাফেজরাই দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে বড় অবদান রাখছে।

বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের সময় জাতীয় হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে লেখা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি। কাতার ধর্মমন্ত্রণালয় কর্তৃক ইমাম নিয়োগ বন্ধ হওয়ায় তা পুনঃ চালু করার জন্য আপনার সহযোগিতা চাই। কাতার রাষ্ট্রদূতের মাধ্যমে অতিসত্বর এই সমস্যা সমধানের আহ্বান জানাই। দেশের হাজার হাজার হাফেজদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের কল্যাণে ব্যবহারের সুযোগ দিন।
দ্বীনী দায়িত্ব পালনে তারা আল্লাহর সহযোগিতাও চেয়েছেন।

মানববন্ধনে সবার খবর সম্পাদক হাফেজ আবদুল গাফ্ফারসহ আরও অনেক হাফেজ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *