ইরাকে করোনা হাসপাতালে আগুনে মৃতের সংখ্যা ৯২

ইরাকে করোনা হাসপাতালে আগুনে মৃতের সংখ্যা ৯২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরাকের নাসিরিয়ার আল-হুসেইন টিচিং হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার (১২ জুলাই) আগুন লাগে। ভয়ংকর আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা ওয়ার্ড।

তদন্তে দেখা গেছে, বৈদ্যুতিক তারে গোলমাল ছিল। সেখানে প্রথম আগুনের ফুলকি দেখা যায়। তারপর আগুন যায় অক্সিজেন ট্যাঙ্কে। তার ফলে সেখানে বিস্ফোরণ হয়। এরপর দ্রুত আগুন ছড়াতে থাকে। সবকটি তলায় আগুন লেগে যায়।

উদ্ধারকারী দল এসে ধ্বংসস্তূপ সরাতে থাকে। তারা বেশ কয়েকজনকে উদ্ধারও করেছে।

আগুন পুড়িয়ে দিয়েছে সব কিছু। তার মধ্যেই আত্মীয়দের দেহের খোঁজে আছে রোগীর পরিবার। এখনো খুঁজে যাচ্ছেন মানুষ।

নাসিরিয়ার হাসপাতালে এখন শুধুই শোকের ছবি। শুধু কফিন বয়ে নেয়ার দৃশ্য। পোড়া কাঠামো আর কটু গন্ধ। আর আছে স্বজন হারানো মানুষের হাহাকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *