ইরাকে মার্কিন দূতাবাসে হামলা; বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

ইরাকে মার্কিন দূতাবাসে হামলা; বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রায়শই দূতাবাসে হামলা হওয়ায় ইরাকে নিজেদের দূতাবাস বন্ধ করার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রোববার (২৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাক সরকারকে নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন।

তিনি জানান, দেশটির সরকার বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলা ঠেকাতে ব্যর্থ হলে এই ব্যবস্থা গ্রহণ করবে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন দূতাবাসে রকেট হামলা চালাচ্ছে। আর এটা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় বরং ইরাক সরকারের জন্যও বিপদের কারণ। এছাড়াও এতে করে অন্য দেশের দূতাবাসগুলোও ঝুঁকির মুখে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোনে মার্কিন দূতাবাসসহ আরো অনেক দেশের দূতাবাস অবস্থিত। এছাড়াও দেশটির গুরুত্বপূর্ণ সরকারি ভবনও সেখানে রয়েছে। তাই এলাকাটি কঠোর নিরাপত্তার চাদরে মোড়া। কিন্তু এরপরও মাঝেমধ্যেই ওই এলাকাটিতে রকেট হামলার ঘটনা ঘটে।

তবে দেশটির বিভিন্ন গোষ্ঠী এসব রকেট হামলার দায়ও স্বীকার করে আসছে। তারা দাবি করেন- ইরাকের অভ্যন্তরীণের বিষয়ে হস্তক্ষেপের অবসান এবং মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে তারা এই হামলা চালায়।
এছাড়াও ইরাকের বেশিরভাগ জনগণ ও রাজনৈতিক দল দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে সোচ্চার। ইরাকের পার্লামেন্টও সর্বসম্মতভাবে দেশটি থেকে মার্কিন সেনা বাহিষ্কারের বিল পাস করেছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *