ইরানই সবচেয়ে বেশি ইহুদিবিদ্বেষী : নেতানিয়াহু

ইরানই সবচেয়ে বেশি ইহুদিবিদ্বেষী : নেতানিয়াহু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরান সরকারই সবেচেয়ে বেশি ইহুদিবিদ্বেষী বলে ঘোষণা করেছেন দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলে আশউইটজ কনসেন্ট্রেশন ক্যাম্পের মুক্তির ৭৫তম বার্ষিকীতে বিশ্ব নেতাদের সামনে দেয়া বক্তৃতায় তিনি এমন দাবি করেন। বুধবার (২৪ জানুয়ারি) জেরুজালেমে বিশ্ব হলোকাস্ট ফোরামে নেতানিয়াহু বলেন, বিশ্বে আর কোনো হলোকাস্টের ঘটনা ঘটবে না।

অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী অনুশোচনা করে বলেন, এই গ্রহের সবচেয়ে বড় ইহুদিবিদ্বেষী সরকারের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত কোনো ঐক্যবদ্ধ ও দৃঢ় দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি না। ইরান প্রকাশ্যে পরমাণু অস্ত্র নির্মাণ করতে চাচ্ছে এবং একমাত্র ইহুদি রাষ্ট্রটিকে বিশ্বের বুক থেকে মুছে ফেলতে চাচ্ছে।

কাজেই ইরানের মুখোমুখি হওয়ার অপরিহার্য চেষ্টায় বিশ্বের সব সরকারকে যোগ দিতে আহ্বান জানান নেতানিয়াহু।

এসময় তেহরানের শাসকদের বিরুদ্ধে দাঁড়ানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ইহুদি রাষ্ট্রটির প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক আক্রমণাত্মক বক্তৃতা বসে শুনছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ব্রিটেনের রাজপুত্র চার্লস, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ও জার্মানি, ইতালি ও অস্ট্রিয়ার প্রেসিডেন্টরা।

একইভাবে ইরানের বিরুদ্ধে জোরালোভাবে রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন মাইক পেন্স। তিনি বলেন, ইরান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ, যারা রাষ্ট্রীয় নীতিতে হলোকাস্টকে অস্বীকার করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *