ইরানে মদপানে ২৭ জনের মৃত্যু, তিন শতাধিক অসুস্থ

ইরানে মদপানে ২৭ জনের মৃত্যু, তিন শতাধিক অসুস্থ

পাথেয় টোয়েন্টিফোর : মদপান সবসময়ই খারাপ। মন ও শরীর দুটোকেই অসুস্থ ও অকেজো করে ফেলে মদ। একজন মদ্যপি সে কখোনই স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্থ না। নিজের পরিবার থেকে শুরু করে সমাাজ সংসার সবখানেই ভয় মদ্যপিকে নিয়ে। সুস্থ ও স্বাভাবিক থাকতে ডাক্তাররা র্সবদাই পরামর্শ দেয় সবরকম নেশাকে এড়িয়ে চলার। মদ পান পরিত্যাগের। কারণ অনেকসময় তা জীবনের জন্যই হুমকি হয়ে আসে। মদপানে এমনি এক ভয়াবহ ঘটনা ঘটেছে ইরানে। ইরানে মদপানের পর বিষক্রিয়ায় ২৭ জনে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছে।

৩০ সেপ্টেম্বর রোববার দেশটির বার্তা সংস্থা আইএলএনএ-র প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় জরুরি বিভাগগুলোর মুখপাত্র মোজতবা খালেদি জানিয়েছেন, পাঁচটি প্রদেশে প্রায় ১৭৬ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মদপান একটি অপরাধ। দেশটির সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জন্য মদপান নিষিদ্ধ হলেও এবং প্রায়ই পুলিশ অভিযান সত্বেও সেখানে অবৈধ মদ সহজলভ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *