ইসরাইলকে গ্লোবাল পার্লামেন্টারি ইউনিয়ন থেকে বহিষ্কারের দাবি

ইসরাইলকে গ্লোবাল পার্লামেন্টারি ইউনিয়ন থেকে বহিষ্কারের দাবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইহুদিবাদী দেশ ইসরাইলকে গ্লোবাল পার্লামেন্টারি ইউনিয়ন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে কুয়েত।

কুয়েত পার্লামেন্টের স্পিকার মার্জুক ঘানিম ইসরাইলকে এন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) থেকে বহিষ্কারের এ দাবি জানিয়েছেন। খবর আরব নিউজের।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আইপিইউর বার্ষিক সম্মেলনে মার্জুক ঘানিম এ দাবি জানিয়েছেন।

তিনি বলেন, আমরা যে কোনো আগ্রাসনের বিপক্ষে। ১৯৯০ সালে কুয়েতে আগ্রাসন চালায় ইরাক। আমরা তাই সবসময় আগ্রাসনের বিরুদ্ধে।

তবে রুশ আগ্রাসনের ব্যাপারে দ্বৈতনীতির কারণে ইসরাইলের বহিষ্কারের এ দাবি জানান কুয়েতের স্পিকার।

মার্জুক ঘানিম বলেন, তারা (ইসরাইল) কীভাবে আইপিইউ থেকে রুশ প্রতিনিধিকে বহিষ্কারের কথা বলে।

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে এক মাস ধরে, আর ইসরাইল ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধ চালিয়ে আসছে ৬০ বছর ধরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *