ইসরাইলি হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবুল আতার শাহাদতকে কেন্দ্র করে ফিলিস্তিনি যোদ্ধারাও তুমুল হামলা চালায় ইসরাইলে। এর জেরে ফিলিস্তিনেও ইসরাইলী সেনাবাহিনী হামলা চালায়। এতেই ঘটে প্রচুর হতাহতের ঘটনা। কমপক্ষে নিহত হয় আঠার জনের মতো ফিলিস্তিনি। সর্বশেষ এই উত্তেজনা শুরু হয় গত মঙ্গলবার থেকে। এদিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসলামি জিহাদের প্রভাবশালী কমান্ডার বাহা আবুল আতা নিহত হন। এরপর থেকে ফিলিস্তিনিরা তীব্র হামলা চালায়। আর সেই হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইসরাইল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইসরাইলের হামলায় কমপক্ষে ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়াও আরো ৫০ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার সকালে থেকে সর্বশেষ অভিযান শুরুর পর থেকে ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বাহা আবুল আতা নিহত হওয়ার পর থেকেই লড়াই তীব্র হয়। কমান্ডারকে হত্যার জবাবে ইসলামি জিহাদ মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত ইসরায়েলে ৮০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, তেল আবিব, আসকালান ও সিদরুতসহ বেশ কয়েকটি ইহুদি উপশহরে ক্ষণে ক্ষণে সাইরেন বেজে উঠেছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ভীড় জমেছে। তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে ঢুকতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন ইসরায়েলি। আর ক্ষেপণাস্ত্রের আঘাতে আহতের সংখ্যা ১৩।
ইসলামিক জিহাদ গাজা উপত্যকা শাসন করে। এর আগে ৪২ বছর বয়সী আল-আতার ওপর হামলার চরম প্রতিশোধ নেওয়া কথা জানান তারা। এক বিবৃতি জানানো হয়, আল-আতাকে হত্যার শাস্তি অবশ্যই ইসরায়েলের পেতে হবে। ইসলামিক জিহাদের সেক্রেটারি জেনারেল জিয়াদ আল নাখালা বলেন, বাহা আবু আল-আতাকে হত্যা করে ইসরায়েল নিজেদের সীমা লঙ্ঘন করছে। আমরা সর্বশক্তি দিয়ে এই হামলার জাবাব দেব। আমার তাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি। আর তার প্রমাণ মিলতে শুরু করছে। ইসলামিক জিহাদ বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে।


