ইসরাইল নতুন সেনা কমান্ড খুলছে ইরানকে সামলাতে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ইরানকে সামলানোর জন্য মরিয়া ইসরাইল। এবার তারা নতুন সেনা কমান্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যে। জানা গেছে, ইরানকে সামলাতে সেনাবাহিনীর একটি বিশেষ শাখা খুলতে যাচ্ছে ইসরাইল।
মঙ্গলবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নতুন এই কমান্ডের প্রধান হিসেবে একজন মেজর জেনারেলকে দায়িত্ব দেয়া হবে। সেনা কর্মকর্তাদের বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে।
তবে ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে খুব বেশি বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। বলা হয়েছে, নতুন এই কমান্ডের ধরন কেমন হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
সূত্র: আল-আরাবিয়াহ



