পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় গুলিতে আরো ৪০ জন আহত হয়েছেন। নিহত ইউসেফ আল দায় নামের ১৪ বছর বয়সী কিশোরটির বুকে গুলি লেগেছে।
শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য দিয়েছে। ইহুদি সেনারা বলছে, তারা দাঙ্গাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। গাজার ভেতর থেকে ইসরাইলের ভেতরে গ্রেনেড ও বিস্ফোরক ছোড়ারও অভিযোগ করেছে তারা।
২০১৮ সালের মার্চ থেকে ইসরাইলের দখল করে নিয়ে যাওয়া নিজেদের বসতবাড়িতে ফিরে যাওয়ার অধিকার দাবিতে প্রতি শুক্রবার গাজায় বিক্ষোভ করা হচ্ছে। নিরস্ত্র মানুষদের এ বিক্ষোভে ইসরাইলের স্নাইপারদের গুলিতে এ পর্যন্ত ২৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার সময় এসব মানুষকে তাদের বসতভিটা থেকে তাড়িয়ে দেয়া হয়েছিল। তবে গাজায় গত এক দশকের অবরোধ উঠিয়ে নেয়ারও দাবি করে আসছেন বিক্ষোভকারীরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলি বাহিনীর গুলিতে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।
গাজা ভূখণ্ড (আরবি: قطاع غزة ক্বিত্বা` গ়াজ়্জ়া, হিব্রু ভাষায়: רצועת עזה রেৎসু’আৎ ‘আজ়্জ়া) ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি বিতর্কিত ভূখণ্ড। এর ৩২০ কিলোমিটার এলাকায় রয়েছে চারটি শহর, আটটি ফিলিস্তিনী শরনার্থী শিবির আর এগারোটি গ্রাম। প্রায় ১২ লক্ষ ফিলিস্তিনী ও ১৭,০০০ হাজার ইসরায়েলীর জন্য নতুন বসতি।
গাজা ভূখণ্ডের পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর, দক্ষিণ-পশ্চিমে রয়েছে মিশর, এবং উত্তরে, পূর্বে, ও দক্ষিণ-পূর্বে রয়েছে ইসরায়েল।
যদিও জাতিসংঘে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গাজা ভূখণ্ডের স্বাধীনতা পুরোপুরি স্বীকৃত নয়, এই অঞ্চলটি ইতমধ্যে ফিলিস্তিনী হামাস সরকারের শাসনে পড়ে। গাজা ভূখণ্ডের পূর্ব সীমান্ত ইসরায়েলের দখলে, এবং সাইনাই মরুভূমিস্থ দক্ষিণ সীমান্ত মিশরের দখলে রয়েছে। ১৯৪৮ সাল হতে ১৯৬৭ পর্যন্ত পুরো ভূখণ্ড মিশরের দখলে ছিল।
ডাউনটাউন গাজা, ২০১২


