পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দখলদার কট্টর ইহুদিবাদী দেশে ইসরায়েলের হামলায় সিরিয়ায় একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
উত্তর গ্যালিলি থেকে সিরিয়ার নাবি হাবিল এলাকায় একটি বিমান প্রতিরক্ষা ইউনিট লক্ষ্য করে ইসরাইলি শত্রুরা হামলাটি চালিয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সম্প্রতি কয়েক বছরে ইসরাইল অনেকগুলো হামলা চালিয়েছে। দেশটিতে ইরানের উপস্থিতি কৌশলগত হুমকি মনে করছে ইসরাইল।
/এএ


