ইসরায়েলে করোনার টিকা নিয়ে প্যারালাইসিসে আক্রান্ত ১৩

ইসরায়েলে করোনার টিকা নিয়ে প্যারালাইসিসে আক্রান্ত ১৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস রুখতে বাজারে ভ্যাকসিন এসে গেলেও তার ফলপ্রসূতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার ইসরাইলে ফাইজারের টিকা গ্রহণের পর পার্শ্বপ্রতিক্রিয়ায় ১৩ জনের মুখ বেঁকে (প্যারালাইসিস) যাওয়ার খবর পাওয়া গেছে। টিকা গ্রহণের পর ২৮ ঘণ্টা তাদের মুখ বাঁকা ছিলো বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে, টিকা গ্রহণের পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হতে পারে। ভুক্তভোগীদের মধ্যে একজন জানান, অন্তত ২৮ ঘণ্টা তার মুখ বিকৃত ছিলো। তবে ধীরে ধীরে সেরে গেছে।

টিকা গ্রহণের কিছু পরে কেন মুখ বাঁকা হয়ে গেল বিষয়টি পরিষ্কার নয় ইসরাইলি চিকিৎসকদের কাছে। পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করেনি ফাইজার-বায়োএনটেকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চিকিৎসকরা জানান, যারা প্রথম ধাপে টিকা নিয়েছিল তাদের মুখে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। পরে তাদের পর্যবেক্ষণে রাখা হয়।

যাদের সমস্যা দেখা দিয়েছে তাদের টিকার দ্বিতীয় ডোজ দিতে বিশেষজ্ঞরা শঙ্কিত। তবে ওইসব ব্যক্তিদের মুখ স্বাভাবিক হয়ে যাওয়ায় করোনার দ্বিতীয় ডোজ দিতে চাচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, এর আগে, নরওয়েতেও ফাইরাজের টিকা নেওয়ার পর ২৩ জন মারা যান। নরওয়ের কর্মকর্তারা জানান, মারা যাওয়াদের সবার বয়স ৮০ বছরের বেশি। এ ছাড়াও অনেকের শরীরে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *