ইসলামকে ভুলভাবে উপস্থাপন করথছে আইএস : হিজবুল্লাহ

ইসলামকে ভুলভাবে উপস্থাপন করথছে আইএস : হিজবুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি হামলা চালিয় ইসলামকে ভুলভাবে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করছে আইএস। এমনি মনে করেন লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরাল্লাহ। তাদের এ অপতৎপরতায় ইসলাম সম্পর্কে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে বলেও মনে করেন তিনি।

শুক্রবার (২২ অক্টোবর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে হিজবুল্লাহর মহাসচিব বলেন, দায়েশ (আইএসআইএল বা আইএসআইএস) জঙ্গিগোষ্ঠী মহান জীবন ব্যবস্থা ইসলাম এবং মুসলিম সম্প্রদায় সম্পর্কে ভুল ছবি চিত্রিত করছে।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, সব মুসলিম আলেমদের অবশ্যই উম্মাহর ঐক্য ধরে রাখতে হবে এবং দায়েশের জঙ্গিদের মোকাবিলা করতে হবে।

এ দিন হিজবুল্লাহর মহাসচিব সব মুসলমানকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বিভিন্ন দেশের প্রচেষ্টার বিরোধিতা করার আহ্বান জানান।

ইয়েমেনে আগ্রাসনের কারণে ভাষণে সৌদি জোটের সমালোচনা করেন প্রতিরোধ সংগঠনটির মহাসচিব।

প্রায় এক দশক আগে ইরাক ও সিরিয়ায় নিজেদের তৎপরতা শুরু করে দায়েশ। প্রাথমিক পর্যায়ে তারা দেশ দুটির বিশাল অংশ দখল করে নেয়। বহু এলাকায় তাদের দমন করা হয়েছে। এরপরও এ অঞ্চলের বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিক এবং সরকারি বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *