‘ইসলামী নেতৃত্বকে হেয় করার ষড়যন্ত্র শুরু হয়েছে’

‘ইসলামী নেতৃত্বকে হেয় করার ষড়যন্ত্র শুরু হয়েছে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম সিলেটের উদ্যোগে আয়োজিত শনিবারের (২১ নভেম্বর) সমাবেশ সফলের লক্ষ্যে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার দায়িত্বশীলদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, মহানবীর ইজ্জত রক্ষার ঈমানী প্রেরণায় দেশের লক্ষ কোটি তৌহিদী জনতার প্রতিবাদ প্রতিরোধে দেশের চিহ্নিত নাস্তিক মুরতাদ গোষ্ঠী দিশেহারা হয়ে উঠেছে। তারা আলেম-উলামা ও ইসলামী নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করার ঘৃন্য ষড়যন্ত্র শুরু করেছে।

তারা বলেন, ইসলাম বিদ্বেষী এই অপতৎরতাকে রুখে দাঁড়াতে হবে। নেতৃবৃন্দ আগামী ২১ নভেম্বর রাসুলের মহব্বতে হেফাজতে ইসলাম সিলেটের ঐতিহাসিক সমাবেশ সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানানো হয়।

মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি কে.এম আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় শুক্রবার বাদ মাগরিব অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, মহানগরী সহসভাপতি শাহ মুহাম্মদ আশিকুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, সেক্রেটারি মাওলানা নেহাল আহমদ, বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, মহানগরী শাখার প্রচার সম্পাদক মাওলানা ওলিউর রহমান, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মাসুদ আহমদ, জৈন্তাপুর থানা সভাপতি মুজিবুর রহমান, শাহপরান পূর্ব থানা সভাপতি তৌফিকুল ইসলাম ছাবীর, সেক্রেটারি কয়েছুজ্জামান চৌধুরী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল, সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি এনামুল ইসলাম, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি জুবায়ের আহমদ এবং ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারি সাইফুল ইসলাম জলিল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *