‘ইসলামী শাসন ব্যবস্থাকে আঘাত করার ক্ষমতা শত্রুদের নেই’

‘ইসলামী শাসন ব্যবস্থাকে আঘাত করার ক্ষমতা শত্রুদের নেই’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী শাসন ব্যবস্থাকে আঘাত করার ক্ষমতা শত্রুদের নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র উপ-প্রধান আলী ফাদাভি।

তিনি বলেন, ইসলামী বিপ্লবের শক্তি ও দৃঢ়তা শত্রুদের আঘাতের ক্ষমতা কেড়ে নিয়েছে। শত্রুরা এখন অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু ইসলামি শাসন ব্যবস্থাকে আঘাত করার ক্ষমতা তাদের নেই।

ফাদাভি বলেন, ইমাম খোমেনী (রহ.) ইসলামী বিপ্লবের বিজয় ঘটিয়েছেন আর বর্তমান সর্বোচ্চ নেতা তা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, ইরাকের চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধ থেকে থেকে আমরা যে শিক্ষা নিয়েছি তাতে কোনো শত্রুই আর হামলার সাহস পাবে না।

সুত্র: পার্সটুডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *