‘ইসলাম ও দেশের জন্য কাজ করতে হলে গুনাহ পরিত্যাগ করতে হবে’

‘ইসলাম ও দেশের জন্য কাজ করতে হলে গুনাহ পরিত্যাগ করতে হবে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলাম ও দেশের জন্য কাজ করতে হলে প্রথমত গুনাহ পরিত্যাগ করতে হবে বলে জানিয়েছেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায় হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসা, হিলচিয়া বাজার জামে মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে ১২ তম ওয়াজ মাহফিলে তিনি একথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মুমিনের প্রধান হাতিয়ার হলো চোখের পানি। ইসলাম ও দেশের জন্য কাজ করতে হলে প্রথমত গুনাহ পরিত্যাগ করতে হবে। শেষ রাতের কান্নার মাধ্যমে আমাদের ভবিষ্যত নির্মাণ করতে হবে। বিশেষ করে, প্রত্যেক বিশ্বাসীকে দীনি ও দুনিয়াবি কাজের সফলতার জন্য চোখের পানি বিসর্জন দিতে হবে।

মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও বয়ান করেন. মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মুফতি আতিকুল্লাহ (নরসিংদী), জামিয়া ইসলামিয়া মাযাহিরুল উলূম ভাগলপুরের মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী, বাজিতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সাত্তার।

মাওলানা আজিজুল হক ও মাওলানা রেজাউল করীমের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সারওয়ার আলম, হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাজহারুল ইসলাম (নাহিদ), গুরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের, হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল হক দৌলতপুরী।

মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার ইমাম কাম অডিটর ও হিলচিয়া বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান। এতে হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার সভাপতি মুফতি হুমায়ুন আইয়ুব শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, বাংলাদেশ মুজাহিদ কমিটি বাজিতপুর থানা শাখার সদর, মুফতি মোবারক উল্লাহ খান, মুফতি মুজিবুর রহমান রাহমানী, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *