ইসলাম গ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ভারোত্তলক রেবেকা কোহা

ইসলাম গ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ভারোত্তলক রেবেকা কোহা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলাম গ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ভারোত্তলক রেবেকা কোহা। রোববার (২৬ জুলাই) ইনস্টগ্রামে একটি ছবি প্রকাশ করে ইসলাম গ্রহণের বিষয়টি সবার সামনে তুলে ধরেন তিনি।

ইন্সটাগ্রাম পোস্টে রেবেকা লেখেন, ‘আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন। কারণ আজ আমি ইসলাম গ্রহণ করেছি।’

তিনি আরও লেখেন, ‘আজ দুপুর তিনটা ৪৮ মিনিটে আমি কালেমা শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, আমি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছি।’

ইরানের সংবাদমাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর রেবেকা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তার পুরোনো সব ছবি সরিয়ে ফেলেছেন। ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লাটভিয়ার অধিবাসী এ নারী ইসলামের অনুসারী হিসেবে হিজাব পরিধানও শুরু করেছেন।

এছাড়া তার কোনো ছবি প্রকাশ না করার অনুরোধ করে ওই পোস্টে রেবেকা লেখেন, ‘একজন মুসলিম হিসেবে সবার প্রতি আমার অনুরোধ, এখন থেকে কেউ যেন আমার কোনো ছবি পোস্ট না করে। আমার চুল ও শরীরের কোনো অঙ্গ প্রকাশ পায় এমন কোনো ছবি কেউ যেন প্রকাশ না করে।’

সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, ‘যারা আমার সিদ্ধান্তে সমর্থন করে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকেছে সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, গত মে মাসের ১৯ তারিখ রেবেকার জম্মদিনে কাতারের ডিসকাস থোয়ার মুয়াজ মুহাম্মাদ ইবরাহিমের সঙ্গে বিয়ে করেন তিনি।

রেবেকা ১৯৯৮ সালের ১৯ মে লাটভিয়ায় জম্মগ্রহণ করেন। মাত্র ২২ বছর বয়সে তিনি ভারোত্তলনে প্রতিযোগিতায় নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যান। ২০১৮ সালের মধ্যে তিনি ৫৮ কেজি বিভাগে বিশ্ব ভারোত্তলন প্রতিযোগিতায় দুই বার ইউরোপীয় চ্যাম্পিয়ন হন। এছাড়াও ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় ৫৯ কেজি বিভাগে অংশগ্রহণ করে দুই বার বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন হন তিনি।

রেবেকা কোহা ২০১৬ সালে ৫৩ কেজি বিভাগে সামার অলিম্পিকে চতুর্থ স্থান অধিকার করেন। একই বছর তিনি লাটভিয়া থেকে ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *