ইসির সংলাপে আসছে না ইসলামী আন্দোলন

ইসির সংলাপে আসছে না ইসলামী আন্দোলন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপ চলছে। এরই ধারাবাহিকতায় আজ চারটি দলের সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা রয়েছে। কিন্তু আজ একটি দল আসবে না বলে জানিয়ে দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে। ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ গত ১৭ জুলাই থেকে শুরু হয়েছে, যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।

ইসির আজকের সংলাপের তালিকায় দেখা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশ, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিকল্পধারা বাংলাদেশ, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ন্যাশনাল পিপলস্ পার্টির সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসির সংলাপে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানিয়েছিলেন, ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ধারাবাহিকভাবে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রায় প্রতিদিনই চারটি করে দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বিএনপির সঙ্গে যেদিন বসবে সেদিন তিনটি দল এবং আওয়ামী লীগের সঙ্গে যেদিন বসবে সেদিন দু’টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল ১০ জন করে সদস্য নিয়ে বৈঠকে অংশ নিতে পারবে।

এদিকে অনুষ্ঠেয় সংলাপে আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জাপা ও বিএনপির জন্য দুই ঘণ্টা করে সময় বরাদ্দ রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে বিএনপি ইসির সংলাপে অংশ নেয়নি। বিএনপি ইসির সংলাপে অংশ না নিলেও আউয়াল কমিশন তাদের জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছেন সিইসি। বাকি ৩৬টি নিবন্ধিত দলের জন্য রাখা হয়েছে ১ ঘণ্টা করে সময়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *