ইয়াওমে জমহুরিয়ায় দেওবন্দ শিক্ষার্থীদের সফর না করার নির্দেশ

ইয়াওমে জমহুরিয়ায় দেওবন্দ শিক্ষার্থীদের সফর না করার নির্দেশ

ইয়াওমে জমহুরিয়ায় দেওবন্দ শিক্ষার্থীদের সফর না করার নির্দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম (দেওবন্দ): আযহারে এশিয়াখ্যাত ভারতের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ ‘ইয়াওমে জমহুরিয়া’ উপলক্ষে সম্প্রতি একটি ঘোষণাপত্র জারি করেছে। যেখানে ‌’ইয়াওমে জমহুরিয়া’ দিবসে সব ছাত্রদের ট্রেনে চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। দারুল উলূমের হোস্টেল ইনচার্জ মনির আল-দ্বিন উসমানির পক্ষ থেকে এ বিশেষ সতর্কবার্তা জারি করা হয়।

১২৬ বছরের পুরনো বিদ্যাপীঠটি শিক্ষার্থীদের প্রতি তাদের এই বিশেষ সতর্কবার্তায় বলেছে, আসন্ন ২৬ জানুয়ারি নির্ধারিত সবকিছু শেষ করে প্রত্যেক ছাত্রই তাদের আবাসভবনে ফিরে আসবে এবং প্রয়োজন ছাড়া কোনরকম ট্রেন সফর করবে না।

মাওলানা উসমানি বলেন, এই দিনটিতে পুলিশ এবং অন্যান্য প্রশাসনের তৎপরতা থাকে প্রচুর। দু’বছর আগে এই দিনে কিছু ছাত্রকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং অনেক হয়রানির শিকার হতে হয়েছে৷ তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও কঠিন পেরেশান করা হয়। এছাড়াও কিছু শিক্ষার্থীকে কেবল হয়রানিই করেনি একটি বিশেষ গ্রুপের পক্ষ থেকে সেই শিক্ষার্থীদের হত্যার হুমকিও দিয়েছে৷ তাই অতি বিশেষ প্রয়োজন ছাড়া এদিনে কেউ যেন ট্রেনে সফর না করে।

এ বিষয়ে দারুল উলূম দেওবন্দের মুফতি আসাদ কাসেমী বলেন, ‌’ইয়াওমে জমহুরিয়া’ উপলক্ষে অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবের কাছে ঘুরতে চলে যায়। এবার যেন এমনটা না হয়। প্রয়োজন ছাড়া বাইরে সফর না করাই শ্রেয় বলে জানান তিনি।।

এ বিষয়ে দারুল উলূম সব শিক্ষার্থীদের কঠিনভাবে সতর্ক করেছেন। বিনা প্রয়োজনে কেউ যেন বাইরে সফর না করে। একান্ত প্রয়োজনে যদি যেতেই হয় তাহলে কাজ শেষে তৎক্ষনাৎ যেন ফিরে আসে। এসময়ে চেকিংসহ নানা রকম জিজ্ঞাসাবাদ করে প্রশাসন। এবং অকারণে পেরেশানি হতে হয়। যার কারণে ভয় ও আতঙ্কের মধ্যে পড়তে হয় অনেক সময়। মুফতি আসাদ কাসেমী বলেন, শুধু শুধু যেন এমন পেরেশানির মধ্যে পড়তে না হয় তাই দারুল উলূম এমন নির্দেশনা জারি করেছে।

তবে দারুল উলূমের এমন নির্দেশনার উপর প্রশ্ন তুলেছেন বিজেপির স্থানীয় এক নেতা মুহাম্মাদ আনওয়ার। তিনি এই সিদ্ধান্তকে অদ্ভুত বলে মন্তব্য করেছেন। এ নিয়ে বিজেপির স্থানীয় নেতারা দারুল উলূমের সমালোচনা করে বলেন, এমনটা করার কোন প্রয়োজন ছিলো না। তাহলে দারুল উলূমের দৃষ্টিভঙ্গি এবং তাদের চিন্তার উপর প্রশ্ন উঠবে।

 

অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ

সম্পাদনা : মাসউদুল কাদির

তথ্যসূত্র : ডেইলি -আগ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *