ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথিপত্র হাইকোর্টে তলব

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথিপত্র হাইকোর্টে তলব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ১১ অক্টোবরের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথিপত্র তলব করেছেন হাইকোর্ট। এসব নথিপত্র আদালতে দাখিল করতে রেজিস্ট্রার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।

একজন গ্রাহক গত ৫ মাস আগে ইভ্যালিতে ওয়াশিং মেশিন অর্ডার করেছিলেন। কিন্তু গত ৫ মাসেও তাকে অর্ডার বুঝিয়ে না দেওয়া এবং টাকা ফেরত না দেওয়ায় তিনি ইভ্যালির বিলুপ্তি চেয়ে ২২ সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করেন।

সেদিন শুনানি নিয়ে হাইকোর্ট ইভ্যালির সব সম্পদ বিক্রি ও হস্তান্তর থেকে বিরত থাকতে নিষেধাজ্ঞা দেন।

ওই আবেদনের শুনানি নিয়ে ইভ্যালির সবধরনের সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। একইসঙ্গে ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না, তা জানতে চেয়ে নোটিশও জারি করেন আদালত।

আবেদনে ইভ্যালি লিমিটেড, রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, কনজুমার রাইটস প্রটেকশন ব্যুরো, নগদ, বিকাশ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ই-ক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বেসিস, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য সচিবকে বিবাদী করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *