ঈদগাহে হোক ঈদের নামাজ, সরকারের কাছে হিন্দ জমিয়তের আর্জি

ঈদগাহে হোক ঈদের নামাজ, সরকারের কাছে হিন্দ জমিয়তের আর্জি

ঈদগাহে হোক ঈদের নামাজ, সরকারের কাছে হিন্দ জমিয়তের আর্জি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদগাহে প্রয়োজনীয় স্বাস্থবিধি মেনেই ঈদুল আজহার নামাজ পড়ার অনুমতি চেয়ে ভারতের উত্তরপ্রদেশের সরকারের কাছে আর্জি পেশ করেছে জমিয়তে উলামা হিন্দ। সেই সাথে প্রতি ওয়াক্তে পাঁচ জন করে নামাজ পড়ার যে নিয়ম চালু করেছে সরকার, তা ঈদের দিন কার্যকর না করার আবেদনও জানানো হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দেওবন্দের মাদানি মঞ্জিলে জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা ক্বারী উসমান মানসুরপুরীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক থেকেই সরকারের কাছে এসব আর্জি পেশ করা হয়।

জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, করোনার এই সময়েও সিএএ-বিরোধী যুব নেতাকর্মীদের দিল্লি পুলিশ ধরপাকড় করছে এবং ইউপিএ আইনে ফাঁসানোর চেষ্টা করছে। এসব বন্ধ হওয়া এবং বন্ধ করা সরকারের উচিত।

তিনি বলেন, ভারতীয় সংবিধানের ১৪ ও ২১ ধারা লঙ্ঘন করে সিএএ পাশ করার বিরোধিতাও করেছেন তারা। শান্তিপূর্ণভাবে সিএএ প্রতিরোধকারীদের ভূমিকাকেও প্রশংসা করা হয়েছে। কিন্তু সরকার এই শান্তিকামী জনতা, বিশেষত মুসলিম সম্প্রদায়ের প্রতি কঠোর ও নেতিবাচক অবস্থান নিয়েছে। আমরা এসব এর তীব্র নিন্দা জানাই।

বৈঠকে জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে ভারত সরকারের কাছে দাবি জানানো হয়, ঈদুল আজহায় ঈদগাহে ও মসজিদে যেন ঈদের নামাজের অনুমতি দেয়া হয়। সেই সাথে যাদের উপর কুরবানির পশু জবাই করা ওয়াজিব, তাদের যেন পশু জবাইয়ের ক্ষেত্রে কোন রকম সমস্যা না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখার কথা বলা হয়।

জমিয়তে উলামা হিন্দ আরও দাবি জানিয়ে বলে, ভারতে লকডাউন ধীরে ধীরে উঠলেও উত্তরপ্রদেশের মসজিদগুলোতে জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে পাঁচ জনের বেশি মানুষকে নামাজ পড়ার অনুমতি দেয়া হচ্ছে না। এখন থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে জনসাধারণ সবাইকে নামাজ পড়ার অনুমতি দেয়া হোক।

সেই সাথে ভারতীয় মুসলিমদেরকে সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি ও নির্দেশিকা মেনে পরিচ্ছন্নতা বজায় রেখে ঈদুল আজহা পালন ও কুরবানি করার অনুরোধ করেছে জমিয়তে উলামা হিন্দ। রাস্তার উপর ও ফুটপাথে কুরবানি করতে নিষেধ ও করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *