ঈদের দিন চলবে না যাত্রীবাহী ট্রেন

ঈদের দিন চলবে না যাত্রীবাহী ট্রেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী বুধবার (২১ জুলাই) মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শুরু হয়েছে সব ধরনের গণপরিবহন চলাচল। তবে ঈদের দিন সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ।

বাংলাদেশ রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শনিবার (১৭ জুলাই) এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার দিন সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের দিন ট্রেন চলাচল বন্ধ রাখার বিষয়ে কোনো কারণ উল্লেখ করেনি রেল বিভাগ।

এতে আরও বলা হয়- নীলসাগর, একতা, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ আগামী ২০ জুলাই চলাচল বন্ধ থাকবে। ২১ জুলাই (ঈদের দিন) সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ঈদের পর দিন (২২ জুলাই) চলাচল করবে না সুন্দরবন, নীলসাগর, একতা, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *