ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশেই বেড়েছে বৃষ্টির প্রবণতা। সে ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরের দিনও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার ১১ মে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে রাজধানীতে। সেই সঙ্গে বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানেও। এদিন ভোরে সর্বোচ্চ বৃষ্টি হয় ঢাকায় ২৪ মিলিমিটার।

বুধবার (১২ মে) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় মাঝারি বা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এদিকে পবিত্র ঈদুল ফিতর আগামী বৃহস্পতিবার (১৩ মে) বা শুক্রবার (১৪ মে) অনুষ্ঠিত হতে পারে যা নির্ভর করছে চাঁদ উঠার ওপরে।

আগামী দুই দিন দেশের বেশ কয়েকটি স্থানে বৃষ্টির এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন আবহাওয়াবীদরা। তাদের মতে, আগামী বৃহস্পতি (১৩ মে) ও শুক্রবার (১৪ মে) ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ কারণেই মনে করা হচ্ছে ঈদের দিন থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল এই সময়ে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *