উগান্ডায় ৪২দিনের লকডাউন ঘোষণা

উগান্ডায় ৪২দিনের লকডাউন ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দ্রুত সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় প্রধানমন্ত্রী ওয়েরি মুসাভেনি ৪২দিনের লকডাউন জারি করেছেন। শুক্রবার (১৮ জুন) রাত্রিকালীন ভাষণে প্রেসিডেন্ট মুসাভেনি বলেন, মৃত্যুর খবর শুনতে শুনতে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছেনI শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য দপ্তর নুতন ৪২টি মৃত্যুর খবর দিয়েছেI গত ২৪ ঘন্টায় নুতন ১,৫৬৪টি নুতন সংক্রমণের কথা জানানো হয়I

প্রেসিডেন্ট মুসাভেনি শুক্রবার (১৮ জুন) জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, উগান্ডার জনগণ আগেকার আন্তঃশহর ভ্রমণ নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেনI তিনি বলেন, প্রতিটি গ্রামের সম্প্রদায় ভিত্তিক স্বাস্থ্য কর্মীরা এখন গ্রামে গ্রামে পরিবার ও তাদের স্বাস্থ্য সম্পর্কে তথ্য রেকর্ড করবেনI

তিনি বলেন, সকল আন্তঃশহরের সরকারি ও ব্যক্তিগত পরিবহন চলাচল আজ থেকে ৪২ দিন বন্ধ রাখা হবেI

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *