উচ্চশিক্ষার মানোন্নয়নে বাংলাদেশের সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

উচ্চশিক্ষার মানোন্নয়নে বাংলাদেশের সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

উচ্চশিক্ষার মানোন্নয়নে বাংলাদেশের সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের উচ্চশিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম উন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে ভার্চুয়াল এক সভায় অস্ট্রেলিয়ান এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের প্রতিনিধিরা এই আগ্রহ প্রকাশ করেন। নয়াদিল্লির অস্ট্রেলিয়া হাই কমিশনের শিক্ষা ও গবেষণা বিষয়ক কাউন্সিলর ব্রেট গাল্ট-স্মিথ বাংলাদেশের উচ্চশিক্ষার মান্নোয়নে সহযোগিতার আশ্বাস দেন।

তিনি অস্ট্রেলিয়ার শিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম নিয়ে বক্তব্য দেন।

ইউজিসির সচিব ফেরদৌস জামান সভায় বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, “বিগত বছরগুলোতে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে বেশ কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নতুন বিষয়ের অনুমোদন এবং শিক্ষার যথাযথ মান বজায় রাখতে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে।

“বাংলাদেশের উচ্চশিক্ষার তথ্য ব্যবস্থাপনাও আধুনিকীকরণ করা হচ্ছে, যা শিক্ষা ব্যবস্থার মূল্যায়নে সহায়ক হবে।”

সভায় মাল্টিলেটারাল পলিসি, ইন্টারন্যাশনাল পার্টনারশিপ ব্রাঞ্চের পরিচালক জেন আজুরিন অস্ট্রেলিয়ার কোয়ালিফিকেশনস রিকগনিশন সিস্টেম নিয়ে বক্তব্য দেন।

তিনি বাংলাদেশের কান্ট্রি এডুকেশন প্রোফাইল হালনাগাদের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের কোয়ালিফিকেশনস রিকগনিশেন সিস্টেম এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাদার সংগঠন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ এবং প্রশিক্ষণ বিভাগের পরিচালক মাকছুদুর রহমান ভূঁইয়া।

ভার্চুয়াল সভায় আরও বক্তব্য দেন খুলনা বিশ্ববিদালয়ের শিক্ষক মুরছালিন বিল্লাহ এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর তাহলীল মুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *