উত্তর প্রদেশ থেকে ১৩ অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেফতার

উত্তর প্রদেশ থেকে ১৩ অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশ থেকে ১৩ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়

পুলিশ জানায়, প্রদেশের মাথুরা জেলার ইন্দিরানগর এলাকা থেকে অভিবাসীদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে। গত ২৫ জুন কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের দেওয়া সূত্র অনুযায়ী উত্তর প্রদেশে অভিযান চালিয়ে এই ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

এক কর্মকর্তা জানান, স্থানীয় গোয়েন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। সার্কেল অফিসার জাগবির চৌহান বলেন, অভিবাসীরা ইতোমধ্যে স্থানীয় পরিচয়পত্র পেয়েছে। কিন্তু তারা এটা কিভাব পেল সেটা খতিয়ে দেখা হচ্ছে। আইপিসি আইন অনুযায়ী ওই ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়ছেন ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *