উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দিন : আইনমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দিন : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনী, আলবদর, রাজাকারদের অত্যাচার-নির্যাতন দেখেছেন তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে নৌকা প্রতীকে ভোট দিবেন।

শুক্রবার সকালে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নে আড়াই কোটি টাকা ব্যয়ে ধাতুরপহেলা-কুসুমবাড়ি সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে ধাতুরপহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আইনমন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, বিচার বিভাগ হচ্ছে সরকারের তিনটি স্তম্ভের একটি। এই স্তম্ভকে শ্রদ্ধা করতে শিখুন।

মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা, ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *