উম্মাহ জাগবেই, জাগতেই হবে

উম্মাহ জাগবেই, জাগতেই হবে

তবুও ডাক দিয়ে যাই । লাবীব আবদুল্লাহ

উম্মাহ জাগবেই, জাগতেই হবে

মিসরে করোনার কারণে বন্ধ জুমার নামায স্বাস্থ্যবিধি মেনে আদায়ের সুযোগ লাভ৷ শুক্রবার জুমার নামাযে উপচেপড়া ভিড় মুসল্লিদের৷ আবেগ৷ আনন্দ৷ নামাযের জন্য জায়গাপ্রাপ্তির জন্য আকুতি৷

আল্লাহর দরবারে নামায আদায়ের পর শুকরিয়া আদায় এবং শিশুদেরসহ জুমায় হাজির আমাকে মুগ্ধ করেছে৷
যদিও নব্য ফারাও সিসির কবলে মিসর৷ মূসার বাহিনী সুযোগ পেলেই আবার জেগে ওঠবে৷ ভেঙ্গে যাবে স্বৈরচার জালেমের মসনদ৷ জেগে ওঠবে ঈমানী চেতনা৷ বসন্ত৷

শহীদ মুরসীদের চেতনা চাপিয়ে রাখা যাবে না৷ ধিক ধিক করে জ্বলে এবং ঈমানের মশালে আলেকিত হবেই মিসর৷
হোসনি মোবারক, সিসি ও আনোয়ার সাদাতের প্রতি মুসলিম উম্মাহর ঘৃণা থাকবেই৷ জামেয়া আযহার মূল চেতনায় আবার ফিরবে৷ দরবারি মৌলভীদৈর পতন অনিবার্য৷ শাসকের সুবিধা ও পদলেহন করে পদ ও সম্মান বেশী দিন থাকে না৷

বাংলাদেশের হেফাজতে ইসলামের কথা না বলি৷ ক্ষেপে যাবে দরবারি মৌলভীরা৷ ইসলামী আন্দোলন ভারতের আগ্রাসণবিরোধী কথা বলছে! এতো সাহস! ঐক্যের কথাও বলছে৷ মুফতী সৈয়দ ফয়জুল করীম ও মাওলানা মাহফুযুল হক ইবনে শাইখুল হাদীস আজিজুল হক রহ অনেক দিন পর এক মঞ্চে৷ জনতা আশাবাদী হয় কিন্তু ঐক্যের ক্ষেত্র তৈয়ারি বিশ্বাসের পাটাতন মজবুত করতে হবে৷ দেনাপাওনা ও অল্প মূল্যে খরিদ ফরুখতের মানসিকতা বদলাতে হবে৷ সাময়িক সুবিধাপ্রাপ্তি বাদ দিয়ে উম্মাহর স্বার্থে বৃহত্তর ঐক্যের স্বার্থে উদার হতে হবে৷ সমাজবান্ধব হতে হবে৷ নির্বাচনকেন্দ্রিক রাজনীতি না করে মামুষের কাছে যাবার কৌশলপত্র তৈয়ার করতে হবে৷
জনতা জাগবেই৷ জাগবে উম্মাহ৷ মিথ্যা টিকবে না৷ জয় হবে সত্যের৷ দেশপ্রেম৷ উম্মাহ প্রেম৷ উদারতা৷ মানবতা৷ মানবাধিকা ও সাম্যের জয় হবে৷ ইসলাম সে কথাই বলে৷

যুগে যুগে হোসানী চেতনা জেগে ওঠে৷ করবাালার গাদ্দারি টিকে না বেশা দিন৷ হোসাইনী চেতনায় জেগে ওঠে উম্মাহ৷

বাজিছে দামামা…৷… দাওয়াত এসেছে নায়া জামানার…৷

ইবনে খালদুন ইনস্টিিিউট

মিসরের জামে আল আযহারে গতকালের জুমা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *