উলফা জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে পাকিস্তান থেকে

উলফা জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে পাকিস্তান থেকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফার সাত সদস্যের একটি দল পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে।

২০০৫ সালে আফগানিস্তানের সীমান্তে পেশোয়ারের একটি জায়গায় তারা ওই প্রশিক্ষণ গ্রহণ করে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নাও।

প্রশিক্ষণে সাত সদস্যের এই দলের নেতৃত্ব দেন উলফার ডেপুটি কমাণ্ডার-ইন-চিফ দৃষ্টি রাজখোরা। সম্প্রতি দলটি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, দৃষ্টি রাজখোরা এবং উলফার এই দলের অন্যান্য সদস্যরা ২০০৫ সালে আফগানিস্তান সীমান্তে পেশোয়ারের একটি জায়গায় প্রশিক্ষণ নিয়েছিলেন। পাকিস্তানি এজেন্সিগুলি এই সাত সদস্যের গ্রুপের জন্য ভুয়া পাসপোর্টের ব্যবস্থা করেছিল।

সূত্র বলছে, এছাড়া উলফার কমপক্ষে চারটি ব্যাচকে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *