এইচএসসি পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ঠিক হবে প্রশ্নের সেট

এইচএসসি পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ঠিক হবে প্রশ্নের সেট

নিজস্ব প্রতিবেদক : ফাঁস ঠেকাতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন রোববার সচিবালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এক সভায় এ কথা জানান।

তিনি বলেন, পরীক্ষার ২৫ মিনিট আগে (প্রশ্নের) সেট নির্ধারিত হবে, লটারির মাধ্যমে ঢাকা বোর্ড সেট নির্ধারণ করবে।

এসএসসির মত এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে বসতে হবে বলে জানান সচিব। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত।

এ পরীক্ষা সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিক্ষাবোর্ডের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগের ঊর্ধŸতন কর্মকর্তারা এ সভায় অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *