এই বিজয় আমাদের : প্রধানমন্ত্রী

এই বিজয় আমাদের : প্রধানমন্ত্রী

পাথেয় রিপোর্ট : চলমান এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ে উৎফুল্ল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানের বিরুদ্ধে অঘোষিত সেমিফাইনালে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায়, দলের সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় দলের সকল কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ে অভিনন্দন জানান

আবুধাবীতে এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে টাইগারদের বিজয়ের পর প্রধানমন্ত্রী তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন।
প্রধানমন্ত্রী জয়ের এই ধারবাহিকতা বজায় থাকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি জয়ের যে ধারা শুরু হয়েছে তা যেন অব্যাহত থাকে।’

‘ভি সাইন’ প্রদর্শণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ আগামীতেও এমনি অনেক বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে ইনশাল্লাহ। এই বিজয় আমাদের।’

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে কার্যত সেমিফাইনালে পরিনত হওয়া ম্যাচে দু’বারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে পরাজিত করে ৬ জাতির এশিয়া কাপ ক্রিকেটে এবারের চতুর্দশ আসরের ফাইনালে স্থান করে নিয়েছে বাংলাদেশ। আগামী শুক্রবার আবুধাবী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ চতুর্দশ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *