একই দিন চালু হবে পদ্মা সেতু ও রেলসেতু

একই দিন চালু হবে পদ্মা সেতু ও রেলসেতু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিনই রেলসেতু চালু হবে।

মঙ্গলবার (৪ মে) বেলা ১২টায় মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশন ও ভায়াডাক্ট পরিদর্শনকালে এ কথা জানান রেলমন্ত্রী।

তিনি আরো জানান, ইতোমধ্যে রেলসেতুর মূল কাজের প্রায় ৪১ শতাংশ শেষ হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের দিনই মুন্সীগঞ্জের মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলবে রেল।

মন্ত্রী বলেন, মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত কাজের ৬৬ শতাংশ শেষ হয়েছে। মোট ৪টি রেল স্টেশনের বাকি কাজ খুব দ্রুত শেষ হবে।

মাওয়া স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী জাজিরার অংশ পরিদর্শনের উদ্দেশ্য রওনা হন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেলসেতু প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন আহম্মেদ, রেলের ডিজি ডি এন মজুমদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *