একদিনে আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪০

একদিনে আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৭ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৭২ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৫৪০ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৫ হাজার ৪৯৩ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৫৭টি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *