একদিনে আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯২

একদিনে আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৬৩৪ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৮৯২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৩২ হাজার ৯৭০ করোনা রোগী।

বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৭৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *