একদিনে আরও ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০১

একদিনে আরও ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০১

একদিনে আরও ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯৬ জন। আর নতুন করে আরও ৩২০১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) পাওয়া গেছে। ফলে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৬১৮ জনে।

সোমবার (৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

বুলেটিনে ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি প্রতিপালনের আহ্বান জানান।

করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ১৫ লাখ ৬৪ হাজারের বেশি। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৩৭ হাজার প্রায়। তবে সাড়ে ৬৫ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *