একদিনে আরও ৫০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৫৬

একদিনে আরও ৫০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৫৬

একদিনে আরও ৫০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৫৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে দিনে দিনে দীর্ঘ হচ্ছে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় এ মিছিলে যোগ হয়েছেন আরও ৫০ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৮০১ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৮৫৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৬ হাজার ১১০ জনে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৯২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৩৯৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৭৯ হাজার সাতটি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৮৫৬ জনের দেহে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৬ হাজার ১১০ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও অর্ধশত জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৮০১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ছয় জন। এতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১৯ হাজার ২১০ জনে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ৪১ জন এবং নারী নয়জন। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ১৬ জন, সত্তরোর্ধ্ব আটজন এবং ৮০ বছরের বেশি বয়সী চারজন ছিলেন।

বৈশ্বিক পরিস্থিতি: গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৫৩ লাখ ৮২ হাজারের বেশি। মৃতের সংখ্যা ছয় লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৯৩ লাখ রোগী। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *