একদিনে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৫

একদিনে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬৬০ জনে।

এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৭৬৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ দুই হাজার ৩০৫ জনে।

মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *