একদিনে করোনায় রেকর্ড ১০১ মৃত্যু

একদিনে করোনায় রেকর্ড ১০১ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। একদিনে এই প্রথম একশ’ জনের বেশি রোগী মারা গেলেন।

এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১০ হাজার ১৮২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন চার হাজার ৪১৭ জন, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন সাত লাখ ১১ হজাার ৭৭৯ জন।

এর আগে ১৪ এপ্রিল মারা যান ৯৬ জন, গতকাল ১৫ এপ্রিল মারা যান ৯৪ জন এবং আজ মৃত্যু একশ’ ছাড়িয়ে গেলো।

শুক্রবার (১৬ এপ্রিল) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *