পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৫২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত লাখ ৬০ হাজার ৫৮৪। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৪৫২ জন, যা ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৪ মার্চ এক হাজার ১৫৯ জনের মধ্যে মিলেছিল করোনা।
গত ২৪ ঘণ্টা সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫১০ জনে।
শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (৩০এপ্রিল) দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল দুই হাজার ১৭৭ জনের। তার আগের দিন বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দেশে ২ হাজার ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছিল। ফলে গত কয়েকদিন দেশে করোনা শনাক্ত কমছে। এর চেয়ে কম রোগী শনাক্ত হয় গত ১৪ মার্চ। সেদিন এক হাজার ১৫৯ জনের মধ্যে মিলেছিল করোনা।


