একদিনে ভারতে করোনা শনাক্ত ১ লাখ ৩৪ হাজার, মৃত্যু ২৮৮৭

একদিনে ভারতে করোনা শনাক্ত ১ লাখ ৩৪ হাজার, মৃত্যু ২৮৮৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও এক লাখ ৩৪ হাজার ১৫৪ জন। আর একই সময় আরও ২৮৮৭ জনের মৃত্যু হয়েছে ।

বৃহস্পতিবার (৩ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য জানিয়েছে।

এর আগের দিন শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ৩২ হাজার ৭৮৮ জন ছিল। তবে আগের দিন মৃত্যুর সংখ্যা তিন হাজারের ওপরে থাকলেও এদিন মৃত্যুর সংখ্যা কিছুটা কম ছিল।

শনাক্ত নতুন রোগীদের নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জনে দাঁড়িয়েছে। কোভিড-১৯ রোগীর সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পর ভারত দ্বিতীয় স্থানে আছে।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৩৭ হাজার ৯৮৯ জনের।

দেশটির রাজ্যগুলোর মধ্যে শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র, কিন্তু এখন এ রাজ্যটির চেয়ে তামিলনাডু ও কেরালায় প্রতিদিন বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে।

জানুয়ারিতে দেশটিতে টিকাদান কর্মসূচী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২২ কোটিরও বেশি লোককে করোনাভাইরাস টিকার ডোজ দেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের মধ্যে উপযুক্ত সবাইকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে দেশটির সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *