পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্তে ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী রোববার (২২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (২২ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা নিয়ে এখনো ভর্তি রয়েছেন ১১১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৫১৩টি।
এর আগে শনিবার (২১ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২৩ জনের নমুনায়।


