একদিনে সৌদিতে প্রায় ৭০ মিলিয়ন ডলার অনুদান

একদিনে সৌদিতে প্রায় ৭০ মিলিয়ন ডলার অনুদান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবে অভাবী জনগোষ্ঠীর সহায়তায় জাতীয় অনুদান ক্যাম্পেইন শুরু হয়েছে। নতুন দাতব্য প্রতিষ্ঠান উদ্বোধনের প্রথম দিনেই ২৬০ মিলিয়ন সৌদি রিয়াল অনুদান লাভ করেছে। জাতীয় অনুদান সংগ্রহ করতে ইহসান চ্যারিটি প্লাটফর্মটি ৬৯.৩ মিলিয়ন ডলার পরিমাণ আর্থিক অনুদান পায়।

সৌদি বাদশাহ সালমান, যুবরাজ মুহাম্মদ, সমাজসেবকসহ বিভিন্ন কম্পানি নতুন দাতব্য অনুদান সংগ্রহের ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। যে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে বড় অংকের অনুদান সংগ্রহ করা হয় তাঁরা হলেন, ওয়াকফ সুলাইমান আল রাজি থেকে ৪০ মিলিয়ন রিয়াল, প্রয়াত শেখ মুহাম্মদ আবদুল আজিজ আল রাজির নামা চ্যারিটি থেকে ২৫ মিলিয়ন রিয়াল, সৌদি আরামকো থেকে ১৫ মিলিয়ন রিয়াল, সৌদি টেলিকোম থেকে ১০ মিলিয়ন রিয়াল, আল রাজি ব্যাংক থেকে ৭ মিলিয়ন রিয়াল, সৌদির শিল্পপ্রতিষ্ঠান ও ন্যাশনাল ব্যাংক থেকে ৫ মিলিয়ন রিয়াল করে অনুদান গ্রহণ করা হয়।

পবিত্র রমজানে মাস উপলক্ষে অনুদান সংগ্রহ অব্যাহত থাকবে। সংগৃহীত অনুদান অসংখ্য মানুষের সেবায় ব্যয় করা হবে। অনুদান সংগ্রহের কাজ করতে ইহসান চ্যারিটি সহজ পদ্ধতি ব্যবহার করেছে। ফলে সৌদির যেকোনো নাগরিক সহজেই অনুদান দিতে পারবে।

বিশ্বের বিভিন্ন দেশের অভাবীদের ঘর সংস্কার, পরিবারের মধ্যে খাদ্য বিতরণ, বয়ষ্কদের যত্ন নেওয়া, রোগীদের চিকিৎসা ও অনাথ-এতিমদের সাহায্য করাসহ বিভিন্ন ক্ষেত্রে এ অর্থ ব্যয় করা হবে।

ইহসানের সিইও আবদুল আজিজ আল হুমাইদি বলেন, দাতব্য সংস্থার ক্যাম্পেইনে আমরা আশাতীত সাড়া পেয়েছি। এর মাধ্যমে সমাজের সব সদস্যের মধ্যে সহায়তা ও সংহতি প্রকাশে এগিয়ে উৎসাহ যোগায়।

গত শুক্রবার (১৬ এপ্রিল) সৌদি আরবের দাতব্য প্রতিষ্ঠান ইহাসান প্রতিষ্ঠিত হয়। সৌদির ডাটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগ তা চালু করে।

অনুদান থেকে সহজে ও দ্রুততর সময়ে সুবিধার্থীদের কাছে পৌঁছাতে ইহসান প্লাটফর্ম প্রতিষ্ঠিত হয়। উন্নত মানসম্পন্ন ও প্রযুক্তিনির্ভর দাতব্য প্রতিষ্ঠানটি মানুষের অনুদান সংগ্রহ ও পৌঁছে দিতে বড় ধরনের ভূমিকা পালন করবে।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *