পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবে অভাবী জনগোষ্ঠীর সহায়তায় জাতীয় অনুদান ক্যাম্পেইন শুরু হয়েছে। নতুন দাতব্য প্রতিষ্ঠান উদ্বোধনের প্রথম দিনেই ২৬০ মিলিয়ন সৌদি রিয়াল অনুদান করা হয়েছে। জাতীয় অনুদান সংগ্রহ করতে ইহসান চ্যারিটি প্লাটফর্মটি ৬৯.৩ মিলিয়ন ডলার পরিমাণ আর্থিক অনুদান পায়।
সৌদি বাদশাহ সালমান, যুবরাজ মুহাম্মদ, সমাজসেবকসহ বিভিন্ন কোম্পানি নতুন দাতব্য অনুদান সংগ্রহের ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। যে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে বড় অংকের অনুদান সংগ্রহ করা হয় তাঁরা হলেন, ওয়াকফ সুলাইমান আল রাজি থেকে ৪০ মিলিয়ন রিয়াল, প্রয়াত শেখ মুহাম্মদ আবদুল আজিজ আল রাজির নামা চ্যারিটি থেকে ২৫ মিলিয়ন রিয়াল, সৌদি আরামকো থেকে ১৫ মিলিয়ন রিয়াল, সৌদি টেলিকোম থেকে ১০ মিলিয়ন রিয়াল, আল রাজি ব্যাংক থেকে ৭ মিলিয়ন রিয়াল, সৌদির শিল্প প্রতিষ্ঠান ও ন্যাশনাল ব্যাংক থেকে ৫ মিলিয়ন রিয়াল করে অনুদান গ্রহণ করা হয়।
জানা গেছে, সংগৃহীত অনুদান অভাবী জনগোষ্ঠীর সেবায় ব্যয় করা হবে। অনুদান সংগ্রহের কাজ করতে ইহসান চ্যারিটি সহজ পদ্ধতি ব্যবহার করেছে। ফলে সৌদির যেকোনো নাগরিক সহজেই অনুদান দিতে পারবে।
বিশ্বের বিভিন্ন দেশের অভাবীদের ঘর সংস্কার, পরিবারের মধ্যে খাদ্য বিতরণ, বয়ষ্কদের যত্ন নেওয়া, রোগীদের চিকিৎসা ও অনাথ-এতিমদের সাহায্য করা সহ বিভিন্ন ক্ষেত্রে এ অর্থ ব্যয় করা হবে।
উল্লেখ্য, শুক্রবার (১৬ এপ্রিল) সৌদি আরবের দাতব্য প্রতিষ্ঠান ইহাসান প্রতিষ্ঠিত হয়। সৌদির ডাটা এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগ তা চালু করে।


