একদিন এই জুলুমের শেষ হবে : বাবুনগরী

একদিন এই জুলুমের শেষ হবে : বাবুনগরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস ও শিক্ষাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, এই জুলুমের শেষ একদিন হবে।

শুক্রবার (১৬ এপ্রিল) দারুল উলুম হাটহাজারী মাদরাসার বাইতুল করিমে জুমাপূর্ব বয়ান করতে গিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আল্লাহ তায়ালা ফেরআউনকেও সুযোগ দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেননি। মনে রাখবেন আল্লাহ তায়ালা ছাড় দেন ছেড়ে দেন না। এই জুলুমের শেষ একদিন হবে, পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি। এই রোজা রমজানের দিনে নিরাপরাধ আলেম-ওলামাদের ওপর অন্যায়ভাবে এই জুলুম আল্লাহ বরদাশত করবেন না। এগুলোর বদলা নেবেন, অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা মরবেন না। আল্লাহর আজাবকে ভয় করুন।

তিনি বলেন, সরকার, প্রশাসন, জনগণ সবাইকে নসিহত করছি। আল্লাহকে ভয় করুন। তার আজাবকে ভয় করুন। হাসরের দিনের পাকড়াওকে ভয় করুন। এই জুলুমের শেষ একদিন হবে, পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি।

আল্লামা বাবুনগরী বলেন, চলমান সংকট নিরসনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে যা করা দরকার উলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে তা-ই করা হচ্ছে। আপনারা ধৈর্য হারা হবেন না। সবর করুন। দোয়া ও ইসতিগফার পড়ুন। আল্লাহ তায়ালা উত্তম বদলা দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *